মির্জা আব্বাস ও রুহুল কবির রিজভীসহ ১৬৭ জনকে নাশকতা মামলায় অব্যাহতি, আদালতের চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ"
🖋 প্রতিবেদক:
বিডিএস বুলবুল আহমেদ
রাজধানীর পল্টন মডেল থানার নাশকতার মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ ১৬৭ জনকে অব্যাহতির আদেশ দিয়েছে আদালত। ঢাকার মহানগর দায়রা জজ সাব্বির ফয়েজের আদালত সোমবার (১৩ অক্টোবর) পুলিশ কর্তৃক দাখিল করা চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে এ আদেশ দেন।
মামলায় উল্লেখযোগ্য আসামি হিসেবে রয়েছেন—জাতীয়তাবাদী মহিলার দলের সভাপতি আফরোজ আব্বাস, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কফিল উদ্দিন, যুবদলের সভাপতি রফিকুল ইসলাম মনজু এবং ছাত্রদলের সভাপতি জহির উদ্দিন তুহিনসহ অন্যান্য নেতা। তদন্ত শেষে পুলিশ অভিযোগের সত্যতা না পাওয়ায় এই মামলায় আসামিদের বিরুদ্ধে দায় থেকে অব্যাহতির সুপারিশ করে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে।
এ বিষয়ে মির্জা আব্বাসের আইনজীবী মহি উদ্দিন চৌধুরী জানিয়েছেন, “ফ্যাসিস্ট সরকারের দায়ের করা মিথ্যা মামলায় দেরিতে হলেও আমরা সুবিচার পেয়েছি।”
২০১৮ সালের ১৪ নভেম্বর বিএনপি নেত্রী আফরোজা আব্বাসের নেতৃত্বে একটি মিছিল ফকিরাপুল থেকে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আসে। পরবর্তীতে নবী উল্লাহ নবী ও কফিল উদ্দিনের নেতৃত্বে আরও দুটি মিছিল এসে যোগ দেয়। মিছিলের সময় পুলিশকে বাধা দিয়ে তারা রাস্তা বন্ধ করে যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করে। এরপর, মির্জা আব্বাসের নেতৃত্বে ৮-১০ হাজার জনের একটি মিছিল ভিআইপি রোডে পুলিশের একটি সরকারি পিকআপ পুড়িয়ে ৬০ লাখ টাকার ক্ষতি করে এবং সরকারি কাজে বাধা দেয়। পুলিশকে আক্রমণ করে ইটপাটকেল নিক্ষেপ করে এবং আরও বেশ কিছু গাড়ি ভাঙচুর করা হয়।
মামলার অভিযোগে আরও বলা হয়, এই সংঘর্ষের সময় বেশ কিছু পুলিশ সদস্য আহত হন এবং তাদের রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়।
📝 সূত্রসমূহ:
প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |